প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার

বিজ্ঞাপন
২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে বিশ্বের ২৬টির বেশি দেশে (৩০টি গন্তব্যে) ফল রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ফল রপ্তানি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামে বাংলাদেশের ফল রপ্তানি হচ্ছে। আম, কাঁঠাল, লিচুর মতো সম্ভাবনাময় ফল ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফল উৎপাদনকারী অঞ্চলে রপ্তানি বহুমুখীকরণে সেমিনার ও মতবিনিময় সভা, লামায় আম চাষিদের পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক প্যাকেজিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণ, চীনে আম রপ্তানির জন্য জিএসিসি রেজিস্ট্রেশনে সহযোগিতা (ইতিমধ্যে ‘মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লি.’ নিবন্ধন পেয়েছে), গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের সক্ষমতা পর্যালোচনা ও ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স প্রশিক্ষণ এবং জিআই পণ্যের বিশ্ববাজার সমীক্ষা। এ ছাড়া দেশীয় ফলের ব্র্যান্ডিং বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে চীনের মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, মালয়েশিয়ার মিহাস, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়াসহ ৬টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

৩ ঘণ্টা আগে
নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

৩ ঘণ্টা আগে
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

৪ ঘণ্টা আগে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

৫ ঘণ্টা আগে
রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

৬ ঘণ্টা আগে