বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামে বাংলাদেশের ফল রপ্তানি হচ্ছে। আম, কাঁঠাল, লিচুর মতো সম্ভাবনাময় ফল ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে।
অর্থনীতি
২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফল উৎপাদনকারী অঞ্চলে রপ্তানি বহুমুখীকরণে সেমিনার ও মতবিনিময় সভা, লামায় আম চাষিদের পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক প্যাকেজিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণ, চীনে আম রপ্তানির জন্য জিএসিসি রেজিস্ট্রেশনে সহযোগিতা (ইতিমধ্যে ‘মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লি.’ নিবন্ধন পেয়েছে), গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের সক্ষমতা পর্যালোচনা ও ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স প্রশিক্ষণ এবং জিআই পণ্যের বিশ্ববাজার সমীক্ষা। এ ছাড়া দেশীয় ফলের ব্র্যান্ডিং বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে চীনের মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, মালয়েশিয়ার মিহাস, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়াসহ ৬টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।