জাতীয়

নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ করে পৃথক এ গেজেট প্রকাশ করা হলো। রোববার (১৫ নভেম্বর) রাতে প্রকাশিত গেজেটে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেনের বেতন নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা। বিমানবাহিনীর অনারারি ফ্লাইট লেফটেন্যান্টের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা ও অনারারি ফ্লাইং অফিসারের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সৈনিকদের বেতন স্কেলের বিভিন্ন ধাপও নির্ধারণ করা হয়েছে; বিমানবাহিনীর রিক্রুট পদের বেতন ২১ হাজার টাকা।

বিজ্ঞাপন

নৌবাহিনীর অনারারি লেফটেন্যান্টের বেতন নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি সাব-লেফটেন্যান্টের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা। নাবিক ও রিক্রুটদের বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুন

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্যসহ সমপর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর