তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।
জাতীয়
গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কখনো কোনো নিউজ প্রচারের জন্য চাপ দিইনি বা কোনো এজেন্সি কোনো নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।
তিনি আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিককে গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে আহ্বান থাকবে, যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দিই। এ সময় তিনি বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে; সেক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে, সেটা সব সময় চাই।