শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
জাতীয়
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যুমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যুমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তারমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্যমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬