প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

৫ ঘণ্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

৫ ঘণ্টা আগে
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৫ ঘণ্টা আগে
গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য

গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য

৬ ঘণ্টা আগে