স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হন। এ সময় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শেষে ফিরতে থাকা নেতাকর্মীরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। নিহত রাজু মোল্লা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সারাদেশ
ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রাজু মোল্লার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আগামীকাল বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভার ঘোষণা দেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।