সারাদেশ

রাজশাহীতে আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে এতদিন বিএনপি নেতা শাহজাহানের ছত্রছায়ায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে পূর্ব থেকেই সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল; এ ছাড়াও তিনি চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মাঞ্জালের গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল, তিনি পুলিশের নজরবন্দি ছিলেন; অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর