গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’ দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’ এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’
জাতীয়
শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
শিক্ষকদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’ অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।