প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু ●

হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

বিজ্ঞাপন
হাসিনা দেশে এলে কারাগারে যেতে হবে: আবদুস সালাম
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ফুলের মালা দিয়ে বরণ নয়, বরং কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব দিতে হবে শেখ হাসিনাকে; জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাসের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আবদুস সালাম। নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা। তিনি বলছেন, দেশে আসবেন; আমরাও চাই তিনি দেশে আসুন। তিনি যে জায়গায় আছেন, যাওয়ার সময় তাঁর ভিসা লাগেনি, আসার সময়ও ভিসা লাগবে না; সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ভারতকেও তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষের বুক খালি করেছেন, মায়ের বুক খালি করেছেন; বাংলাদেশের ব্যাংকসহ সবকিছু খালি করেছেন। গুম-খুনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে; প্রশাসনকেও কার্যকর ভূমিকা নিতে হবে। তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি; জনগণের বিপুল ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের গুণগান গাওয়ার সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা আওয়ামী লীগের গুণগান গাইছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি; ২৪-এর অভ্যুত্থান জনগণ ঘটিয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি অভিযোগ করেন, যারা এত দিন লুটপাট করেছে, তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় লোক ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে; সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। শেখ হাসিনার উদ্দেশে আবদুস সালাম বলেন, তিনি দেশে আসতে চাইলে আজই সন্ধ্যায় চলে আসতে পারেন; তাকে কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে, ফুলের মালা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৬ ঘণ্টা আগে
আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

আইসিজের রায় না মানলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী

৯ ঘণ্টা আগে
১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৩ ঘণ্টা আগে
এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

১ দিন আগে