রাজনীতি

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি; ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টাও সফল হয়নি। শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলেও দাবি করেন তিনি। সরকারকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে; আমাদের তো জাতীয় ঐক্য ছিল। কিন্তু কেন সেই জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনারা ৩১ দফার সঙ্গে বরখেলাপ করছেন, বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, নিজেদের ইশতেহারের সঙ্গেও বরখেলাপ করেছেন; এমনকি গণভোটের গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন; প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে; আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নাৎসি বাহিনীকে কীভাবে আইনের আওতায় আনা হয়েছিল, তা দেখতে হবে; গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর