প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ ● বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ●

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

বিজ্ঞাপন
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের ‘জামায়াত, এনসিপি এন্ড ৯ আদার্স’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর একদিন পর তাঁর সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী। তিনি কী বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুখপাত্র? যদি না হন, তাহলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তাঁকে কে দিয়েছে, দেশবাসী তা জানতে চায়। বিএনপিকে এ বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে; অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বানের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের কথা বললে হুমকি, প্রতিশোধ ও আধিপত্যের ভাষা পরিহার করতে হবে; একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হিসাব মেলানোর’ হুমকি—এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না।

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাসও স্মরণ রাখতে হবে; ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে। তিনি বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে; ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার এবং তাদের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব; এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ড. আযাদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে; তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে; জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না; গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে। ড. আযাদ বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, হুমকি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে আসুন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

২ ঘণ্টা আগে
বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক

২ ঘণ্টা আগে
ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

২ ঘণ্টা আগে
‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ছুড়লেন পাটওয়ারী

৬ ঘণ্টা আগে
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

১ দিন আগে