প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে; তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না; শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি; নড়াইলে হত্যাকাণ্ড এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক প্রমুখ।
শিক্ষা
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রীশুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
-
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদলমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রীসোমবার, ১৬ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রীশুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
-
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদলমঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
-
নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রীসোমবার, ১৬ নভেম্বর ২০২৬
-
উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরুসোমবার, ১৬ নভেম্বর ২০২৬
-
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগরবিবার, ১৫ নভেম্বর ২০২৬
-
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজরবিবার, ১৫ নভেম্বর ২০২৬