প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য ● জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম ● আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ● সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির ● বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরও ব্যর্থ: মামুনুল হক ● সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের ● ডেটলাইন দিয়ে নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ ● বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু ●

বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

বিজ্ঞাপন
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য
বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্বে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন উপাচার্য। অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই; সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।

প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে; তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না; শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি; নড়াইলে হত্যাকাণ্ড এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক প্রমুখ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

৫ ঘণ্টা আগে
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল

দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল

৩ দিন আগে
নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

৪ দিন আগে
উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

৪ দিন আগে
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

৫ দিন আগে
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

৫ দিন আগে