রাজনীতি

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মোস্তাক আহমেদ একসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বর্তমান রাজনৈতিক অবস্থান ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মোস্তাকের বড় ভাই তানভীর রহমানের বিরুদ্ধেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের রাজনৈতিক ভূমিকা নিয়েও পটুয়াখালীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এমনকি ৫ আগস্টের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগ আছে এই মোস্তাকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সর্বশেষ গ্লোব শপিং সেন্টারে একটি দোকান দখলের ঘটনায় মোস্তাক আহমেদের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, জামাল আহমেদ জেনিনের নির্দেশনায় তিনি ওই দোকান দখলের ঘটনায় অংশ নেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

সংশ্লিষ্টদের প্রশ্ন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বর্তমান রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন?

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর