প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

বিজ্ঞাপন
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অতীত পরিচয় থাকা সত্ত্বেও বর্তমানে ঢাকা কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে মোস্তাক আহমেদ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ জেনিনের ঘনিষ্ঠতা ও পৃষ্ঠপোষকতায় তিনি ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

মোস্তাক আহমেদ একসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বর্তমান রাজনৈতিক অবস্থান ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিকে মোস্তাকের বড় ভাই তানভীর রহমানের বিরুদ্ধেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের রাজনৈতিক ভূমিকা নিয়েও পটুয়াখালীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এমনকি ৫ আগস্টের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগ আছে এই মোস্তাকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সর্বশেষ গ্লোব শপিং সেন্টারে একটি দোকান দখলের ঘটনায় মোস্তাক আহমেদের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, জামাল আহমেদ জেনিনের নির্দেশনায় তিনি ওই দোকান দখলের ঘটনায় অংশ নেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্টদের প্রশ্ন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বর্তমান রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন?

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

৫ ঘণ্টা আগে
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

৫ ঘণ্টা আগে
‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

১২ ঘণ্টা আগে
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২ ঘণ্টা আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে