অর্থনীতি

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুতে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে ৯ দফায় দাম কমানো হয়। দফাগুলো হলো: ১ম দফা (৬ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা, ২য় দফা (১১ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা, ৩য় দফা (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৪র্থ দফা (১৩ নভেম্বর) ২ হাজার ১৫৮ টাকা, ৫ম দফা (১৪ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৬ষ্ঠ দফা (১৮ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৭ম দফা (১৯ নভেম্বর) ৩ হাজার ২৬৬ টাকা, ৮ম দফা (২০ নভেম্বর) ১০ হাজার ৯৬৪ টাকা এবং ৯ম দফা (২১ নভেম্বর) ৬ হাজার ১৮২ টাকা।

বিজ্ঞাপন

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর