প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

বিজ্ঞাপন
স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস
পুরোনো স্বর্ণের অলংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন করা হবে। ফলে আগের তুলনায় পুরোনো গহনা বদলে নতুন গহনা কেনার সময় গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন।

শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। রোববার (২২ নভেম্বর) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে ৫ সেপ্টেম্বর স্বর্ণের এক্সচেঞ্জ ও পারচেজের নতুন রেট নির্ধারণ করে বাজুস। নির্দেশনা অনুযায়ী, পুরোনো স্বর্ণ বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তনের নিয়ম ছিল। ২২ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে পুরোনো স্বর্ণ বিনিময়ের ক্ষেত্রে কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। তবে সরাসরি পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন সিদ্ধান্তের ফলে পুরোনো গহনা বদলে নতুন গহনা কিনতে আগ্রহী গ্রাহকদের খরচ কিছুটা কমবে। উদাহরণ হিসেবে, কোনো পুরোনো গহনার মূল্য ১ লাখ টাকা নির্ধারণ করা হলে আগে ১২ শতাংশ কর্তনে ১২ হাজার টাকা বাদ যেত। নতুন নিয়মে ৯ শতাংশ কর্তনে বাদ যাবে ৯ হাজার টাকা। অর্থাৎ একই মূল্যায়নে গ্রাহক অতিরিক্ত ৩ হাজার টাকার সুবিধা পাবেন।

তবে পুরোনো স্বর্ণের চূড়ান্ত মূল্য নির্ধারণের ক্ষেত্রে গহনার ওজন, বিশুদ্ধতা ও অন্যান্য বিষয় যাচাই করা হবে। তাই গহনা বিক্রি বা বদলের আগে সঠিক ওজন ও স্বর্ণের মান যাচাই করে নেওয়ার পাশাপাশি দোকানের দেওয়া হিসাব ভালোভাবে বুঝে নেওয়া উচিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

৩ ঘণ্টা আগে
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

৫ ঘণ্টা আগে
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

৬ ঘণ্টা আগে
২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

৯ ঘণ্টা আগে
মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

১ দিন আগে
জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ দিন আগে