অর্থনীতি

টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ, ফলে প্রতি আউন্সের দাম হয়েছে ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলার। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। গত মার্চের পর এটিই ছিল এক সপ্তাহে সবচেয়ে বড় দরপতন।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধি দুর্বল হওয়ার আশঙ্কায় অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বাজারের হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে, যা স্বর্ণের দামকে কিছুটা ভিত্তি জুগিয়েছে।

বিজ্ঞাপন

তবে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ দিলিন উ সতর্ক করে বলেছেন, সোমবার লেনদেনের শুরুতে স্বর্ণের দামে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও দরপতনের সর্বনিম্ন পর্যায় পেরিয়ে গেছে বলে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দাম আরও কমতে পারে।

আরও পড়ুন

এদিকে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর