শিক্ষা

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি পাবেন।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জিতেও শীতকালীন অবকাশের সময় নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৯ ডিসেম্বর। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রাথমিক ও মাধ্যমিকের তুলনায় কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজে ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। সব মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি ভোগ করবেন।

আরও পড়ুন

সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর, ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলো এই ছুটির আওতায় থাকবে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে ১৫ দিনের ছুটি পাবেন।

বিজ্ঞাপন

২০২৬ সালের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বরের এই অবকাশের মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বছরের ছুটি শেষ হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত অতিরিক্ত দুই দিনের ছুটি রয়েছে। প্রতিষ্ঠানপ্রধান চাইলে নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ছুটি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর