প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বিজ্ঞাপন
বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার
দেশের বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভেদে সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা। আর ঢাকা মহানগরীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এক হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না। অন্যদিকে, ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ আট হাজার টাকা নেওয়া যাবে।

একই ধরনের প্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে তাদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

৫ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৬ ঘণ্টা আগে
বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

১২ ঘণ্টা আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

১২ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

২ দিন আগে
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

২ দিন আগে