জাতীয়

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এক বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এসব তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হলো। তার এ পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। কারণ, দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়।

আরও পড়ুন

দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, 'সংবিধানবহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।'

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তবে ভারতে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

একই বিভাগের আরও খবর