প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞাপন
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সমঝোতার আওতায় সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (TMC) সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (ANPR), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (WIM) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (ITS) মাধ্যমে সংগৃহীত তথ্য হাইওয়ে পুলিশ ব্যবহার করতে পারবে। এর ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় API Link ও কারিগরি নির্দেশনা প্রদান করবে। এ ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজ থেকে শুধু তথ্য দেখার (Read Only) সুযোগ পাবে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার হবে। এর ফলে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

৩৪ মিনিট আগে
ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৩৭ মিনিট আগে
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

৫৩ মিনিট আগে
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৫৫ মিনিট আগে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৭ মিনিট আগে
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে