ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগের কর্মীদের পক্ষেও ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা কঠিন হবে। তারা ১৫ ও ১৬ ডিসেম্বর আবারও রাজপথে বিক্ষোভ প্রদর্শন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। তবে মাসের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় হয়ে উঠবে না বলেই মনে হচ্ছে।
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম
আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এর ফলে ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে সামান্য সাসপেন্স ছিল, তাও গুড়েবালি হয়ে গেল।
এই আহ্বানকে 'ফাঁকা হুমকি' বা 'লোকদেখানো চ্যালেঞ্জ' হিসেবে অভিহিত করে শফিকুল আলম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও পবিত্র দিন—বিজয় দিবস। এ দিনে তাকে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।
আরও পড়ুন
তবে এই ঘোষণার ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়েছে বলে মনে করেন 'দ্য ওয়াদা'র সম্পাদক। তার মতে, এখন আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং রাজনৈতিক দলগুলোকে ওই তারিখকে ঘিরেই বিশেষভাবে রাজপথে কর্মসূচি দিতে হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে শফিকুল আলম আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় ভারতের কাছে বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীধরা দত্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।