জাতীয়

দেশের ৫৬ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় গবাদিপশু ও পোলট্রি খাত: রাষ্ট্রপতি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণিসম্পদ খাত। একই সঙ্গে নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও এ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষ গুরুত্ব পেয়েছে। এ পরিস্থিতিতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্‌যাপনের মাধ্যমে এ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মীসহ প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীর শেষাংশে রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর