প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

বিজ্ঞাপন
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া গ্রেপ্তার তছলিম চৌধুরী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর এবং তার অর্থ লেনদেনকারী (ক্যাশিয়ার)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে বহিরাগত লোকজন নামিয়ে শ্রমিকদের উসকানি দিয়ে হামলা ও ভাঙচুর চালান তছলিম চৌধুরী ও তার শ্যালক। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশের তথ্যমতে, যুবলীগের শীর্ষ নেতা মাইনুল হোসেন খান নিখিলের অনুসারী তছলিম দীর্ঘদিন ধরে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও কামাল মজুমদারের সঙ্গে মিরপুরে মাঠে সক্রিয় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনায় কামাল মজুমদারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ওসি জালাল উদ্দিন জানান, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, তছলিম নিয়মিত কারাগারে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং বাইরে নাশকতা চালানোর নির্দেশনা নিয়ে আসতেন।

সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামাল মজুমদারের সঙ্গে দেখা করেন তছলিম। সেখান থেকে নাশকতার নতুন নির্দেশনা নিয়ে এসে মিরপুরে আবারও বড় ধরনের হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

২ ঘণ্টা আগে
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

২ ঘণ্টা আগে
প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে