জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ঢাকায় দায়িত্ব গ্রহণে ওংকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী কবির বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করতে, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়াতে, জ্বালানি সহযোগিতা, শ্রম সহযোগিতা এবং সম্প্রতি সম্পন্ন জলবায়ু সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক বাস্তবায়নে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স ওং প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন যে তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে সিঙ্গাপুরে সরকারি সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আরসিইপির সদস্য হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষায় সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী কবির বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থনও কামনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর