জাতীয়

বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউ দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, নযাদিগন্তের সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম রোহান, সাজাদ মতিন, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মঈনউদ্দীন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয়ে বিগত বছরগুলোতে তিনি ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেন তারা। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি ফ্যাসিবাদের বড় দোসর ছিলেন বলেও দাবি করেন বক্তারা।

আরও পড়ুন

তারা বলেন, সাংবাদিকদের কাজ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর