জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে ড. বন্ডে ২০২৬ সালের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে (আইএমআরএফ) বাংলাদেশের নতুন অঙ্গীকারের প্রশংসা করেন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে দেশের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) অনুমোদনকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

আলোচনায় নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, ট্যালেন্ট পার্টনারশিপ, দক্ষতা উন্নয়ন, ইস্টার্ন করিডোর উদ্যোগ, ফেরত আসা অভিবাসীদের চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ জলবায়ু বাস্তুচ্যুতি ও জলবায়ু অভিযোজনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির আলোকে রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে নতুন করে আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট থেকে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সহায়তার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন

ড. বন্ডে আইওএমের বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরেন এবং অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে সংস্থাটির প্রস্তুতি ব্যক্ত করেন। তিনি ২০২৬ সালের ৬ ডিসেম্বর আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণও জানান।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও আইওএমের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জে সহযোগিতা জোরদারের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর