জাতীয়

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

স্থানী সূত্রের দাবি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশনায় এ মিছিল বের করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। তবে ঘটনাস্থলের কাছেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও মিছিলের বিষয়টি পুলিশ সদস্যদের নজরে আসেনি বলে জানান তারা।

বিজ্ঞাপন

 বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, তার চাচির মৃত্যু হওয়ায় তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামও বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এয়

একই বিভাগের আরও খবর