জাতীয়

কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর