জাতীয়

গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যেন যথাযথ চিকিৎসা দেওয়া হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন মহাপরিচালক।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে তিনজন কর্মকর্তা ও ছয়জন আনসার ব্যাটালিয়ন সদস্য রয়েছেন। তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আবদুর রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান এবং সিপাহি মহসিন ও মাসুম শেখ।

বিজ্ঞাপন

আনসার বাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর সালনা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের সময় দায়িত্ব পালন করছিলেন আনসার ও পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আনসার বাহিনীর ৯ সদস্য আহত হন। পরে তাদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। তিনি জানান, সালনায় দায়িত্ব পালনরত আনসার ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে নিরাপদ রাখতে আনসার সদস্যরা সামনে থেকে হামলার আঘাত সহ্য করেন। এমনকি একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও তাদের ওপর গরম পানি নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন

মহাপরিচালক বলেন, শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা যথেষ্ট ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পাঠানো হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হামলার ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।

আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মহাপরিচালক। বর্তমানে আহত নয়জনই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আনসার বাহিনী সূত্রে আরও জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে।

একই বিভাগের আরও খবর