আজ দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী
মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ আগামী জুন নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা করা হচ্ছে।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার এবং অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরেই দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন
এর আগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রকল্প পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি।
সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার ও সেচসুবিধা সম্প্রসারণে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তবে স্থানীয় প্রতিনিধিরা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টিআরএম চালু এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় পৃথক পরিকল্পনা গ্রহণের দাবি জানান।