গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধসংক্রান্ত বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড
আদালতের নথি অনুযায়ী, ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে মোহাম্মদ ইসলাম শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।
২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এর পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইসলামকে।
বিচার চলাকালে আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন।
গত ২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।
আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।