খেলাধুলা

খেলাধুলায় উৎসাহিত করতে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যাডমিন্টন উপকরণ বিতরণ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগের নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান খন্দকার। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নিয়মিত খেলাধুলার চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

“আমরা চাই ঢাকা কলেজের প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ পাক। ক্যাম্পাসে একটি সুন্দর, প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে উঠুক। আমাদের এই উদ্যোগ হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

বিজ্ঞাপন

আজ ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজ প্রিন্সিপাল রুমের সামনে এই উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ পাটোয়ার, হিমেল হোসেন, আশিকুর রহমান মিলটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক, প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর