প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

মেসির স্কুলের মার্কশিট ভাইরাল

বিজ্ঞাপন
মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠের অসাধারণ ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। মাঠে একের পর এক গোল করে খেলোয়াড়দের সবার সেরার তালিকায় তিনি। সেরা খেলোয়াড় মেসি স্কুলেও কি সেরা ছিলেন? অনেক ভক্তেরই প্রশ্ন—লিওনেল মেসি ছোটবেলায় স্কুলে পড়াশোনায় কেমন ছিলেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আর্জেন্টাইন মহাতারকার সপ্তম শ্রেণির একটি মার্কশিট ঘিরে শুরু হয়েছে আলোচনা। দেখা গেছে, শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পেলেও বেশ কয়েকটি বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর ছিল ৬।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার অনেক আগে মেসির দিন কাটত নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলের অনুশীলন আর স্কুলের পড়াশোনায়। সেসময়ের একটি রিপোর্ট কার্ড ‘এক্স’-এ প্রকাশ করেছে স্কালোনাডোজ নামের একটি অ্যাকাউন্ট।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রকাশিত নথি অনুযায়ী, রিপোর্ট কার্ডটি তৈরি হয়েছিল যখন মেসির বয়স ছিল ১২/১৩ বছর। মেসি তখন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রিপোর্ট কার্ডটিতে বিভিন্ন বিষয়ে মেসির পাওয়া নম্বরের উল্লেখ রয়েছে। এর মধ্যে শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্পকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ করে। তবে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তির মতো বিষয়গুলোতে তার নম্বর ছিল ৬।

মার্কশিটটি প্রকাশের পর নানাধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মেসির প্রাপ্ত নম্বর নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ তার শিল্পকলার নম্বর দেখে লিখেছেন, ‘বেশ ভালো শিল্পী।’ আবার কেউ নিজের স্কুলজীবনের নম্বরের সঙ্গে মেসির নম্বর মিলিয়ে মন্তব্য করেছেন, ‘আমাদের মধ্যেও লিও-র মতো গুণাবলি আছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শৈশবে মেসি কেমন ছাত্র ছিলেন, তা নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন কয়েকজন শিক্ষকও। তাদের মধ্যে আন্দ্রেয়া সোসা ছিলেন মেসির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষক। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোকে সাক্ষাৎকারে সোসা বলেছেন, ‘সে খুব শান্ত এক ছেলে ছিল, লাজুক স্বভাবের কারণে ক্লাসে খুব একটা অংশগ্রহণ করত না। কিন্তু খেলার মাঠে ফুটবল খেলতে নামলেই পুরোপুরি বদলে যেত, ঠিক তখনই হয়ে উঠত সেই লিও, যাকে আজ পুরো বিশ্ব চেনে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল

মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল

৪ দিন আগে
ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৪ দিন আগে
সাফ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো, হতাশ আমিনুল

সাফ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো, হতাশ আমিনুল

১ সপ্তাহ আগে
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন

১ সপ্তাহ আগে
চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

১ মাস আগে
জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী

১ মাস আগে