জাতীয়

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ জানালেন রাশেদ খান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গোপালগঞ্জে ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে সেখানে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তা ও ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন।

আরও পড়ুন

তিনি আরও দাবি করেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরা দোকান খোলা রাখলে অস্ত্রধারীরা এসে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ব্যাংকের শাখাগুলোও। দোকানপাট খোলা রাখলেও ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খানের দাবি, এসব ঘটনার কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে গ্রাহকদের সেবা দিতে পারছে না। পাশাপাশি থানা ও হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতি থেকে উত্তরণে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিহত করে রাষ্ট্রীয় শৃঙ্খলার আওতায় আনতে না পারলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা কঠিন হবে।

গোপালগঞ্জবাসীর উদ্দেশে রাশেদ খান আরও বলেন, সরকার স্থানীয় জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণকেও এগিয়ে আসতে হবে। কারণ, সরকারি অর্থ ব্যয় করে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠান সংস্কার করা হলেও তা আবারও পুড়িয়ে দেওয়া হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

একই বিভাগের আরও খবর