প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ● মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা ● নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের ● ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২ উদ্বোধন ● ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না ● সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ● রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ● খেলাধুলায় উৎসাহিত করতে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যাডমিন্টন উপকরণ বিতরণ ● বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর ●

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ জানালেন রাশেদ খান

বিজ্ঞাপন
Rashed Khan explains reason behind suspension of mobile banking services in Gopalganj
গোপালগঞ্জে ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে সেখানে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক

গোপালগঞ্জে ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রবিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে সেখানে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তা ও ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন।

তিনি আরও দাবি করেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরা দোকান খোলা রাখলে অস্ত্রধারীরা এসে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ব্যাংকের শাখাগুলোও। দোকানপাট খোলা রাখলেও ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাশেদ খানের দাবি, এসব ঘটনার কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে গ্রাহকদের সেবা দিতে পারছে না। পাশাপাশি থানা ও হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ পরিস্থিতি থেকে উত্তরণে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিহত করে রাষ্ট্রীয় শৃঙ্খলার আওতায় আনতে না পারলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা কঠিন হবে।

গোপালগঞ্জবাসীর উদ্দেশে রাশেদ খান আরও বলেন, সরকার স্থানীয় জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণকেও এগিয়ে আসতে হবে। কারণ, সরকারি অর্থ ব্যয় করে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠান সংস্কার করা হলেও তা আবারও পুড়িয়ে দেওয়া হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

১ মিনিট আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে
বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী

বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী

৫ ঘণ্টা আগে
জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

৫ ঘণ্টা আগে
যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীকে

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীকে

৫ ঘণ্টা আগে