জাতীয়

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে; এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

আরও পড়ুন

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করে। তবে তাদের অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর