রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে ফ্যাসিবাদের পতিত সরকার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এটাকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না। সেটা বিশ্বের আমাদের সকল ডেভেলপমেন্ট পার্টনাররা ভালোভাবেই বোঝে।
জাতীয়
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ
এছাড়া বাংলাদেশের কারও সঙ্গে শত্রুতা নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ সব দেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান তিনি।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে ভারতের চিঠির আশা এখনো ছাড়ছে না বাংলাদেশ। এই চুক্তির গুরুত্ব বাংলাদেশের পাশাপাশি ভারতও নিশ্চয়ই বোঝে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
এদিকে আসন্ন বিজয় দিবসে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করছেন না বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনা তার সরকারের অগ্রাধিকার; এ নিয়ে ভারতের সহযোগিতার ব্যাপারেও আশাবাদী তিনি।