প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ ● আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার ● তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন ● সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ ● ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি ● ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী ● নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা ● ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ● মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা ● নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের ●

সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিজ্ঞাপন
সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ও অন্যান্য স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা এবং রাতে নিরাপত্তা টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিপিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক নির্দেশনায় এসব কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগে জারি করা সার্কুলারে উল্লেখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। এসব স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো অতিথি বা বহিরাগত প্রবেশ করতে চাইলে প্রথমে তার পরিচয় নিশ্চিত করতে হবে; এরপর বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের সাহায্যে তল্লাশি চালাতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অনুমতি দেওয়া হলেও মূল কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অন্যান্য স্থাপনায় প্রবেশের ক্ষেত্রেও পরিচয় যাচাই ও দেহ তল্লাশির পর ভিজিটর কার্ড দেওয়ার নির্দেশনা রয়েছে; দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, সাক্ষাতের ব্যক্তি, আসার উদ্দেশ্যসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত রেজিস্টারে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদ্যুৎ স্থাপনার আশপাশে অপরিচিত ব্যক্তির উপস্থিতি নজরে এলে তার বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড শনাক্ত হলে দ্রুত স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখারও নির্দেশ দিয়েছে বিপিডিবি।

নির্দেশনায় সিসি ক্যামেরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে — কেপিআই, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন ও যাতায়াতের সময় দৃশ্যমানভাবে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ব্যাগ বা সামগ্রী নিয়ে প্রবেশের ক্ষেত্রে সেগুলো যথাযথভাবে পরীক্ষা করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থাপনাগুলোর সীমানাপ্রাচীরের পাশের ঝোপঝাড় পরিষ্কার, ওয়াচ টাওয়ারে দায়িত্ব পালন এবং বিদ্যুৎকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ভান্ডার এলাকায় নিরাপত্তাবাতি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক সময় শেষে নিরাপত্তা তদারকি আরও বাড়াতে হবে; বিশেষ করে রাতে নিয়মিত টহল নিশ্চিত করতে হবে এবং তদারকির বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিখতে হবে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ

৫ মিনিট আগে
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

১৩ মিনিট আগে
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

২৭ মিনিট আগে
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

২৯ মিনিট আগে
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে