অন্যান্য

বিপ্লবীদের বাদ দিয়ে সংবিধান সংশোধন টেকসই হবে না: শিশির মনির

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বর্তমান সংবিধান সংশোধন কমিটির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে শিশির মনির বলেন, জুলাই বিপ্লবের প্রধান শক্তিগুলোকে পাশ কাটিয়ে এ ধরনের উদ্যোগ কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। ৫ আগস্টের বিপ্লব ছাড়া সংবিধান সংশোধনের প্রেক্ষাপট তৈরি হতো না উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবে অংশগ্রহণকারীদের বাদ দিয়ে এ ধরনের উদ্যোগ কেবল ক্ষমতার জোর দেখানো ছাড়া আর কোনো অর্থ বহন করে না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের ১৫তম সংশোধনীর প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ওই সংশোধনী আদালত বাতিল করে দিয়েছেন। বর্তমানে বিপ্লবীদের বাদ দিয়ে যাদের মাধ্যমে সংবিধান সংশোধনের চেষ্টা চলছে, তাদের এই উদ্যোগ টিকবে কি না—তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর