তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের সঙ্গে অনেক সময় কাঙ্ক্ষিত আচরণ করা হয় না।
সাখাওয়াত হোসেন শরীফ বলেন, “বিমানবন্দরে কর্মরত অনেকেই নিজেদেরকে জমিদার মনে করেন, তাই প্রবাসীদের তুচ্ছতাচ্ছিল্য করেন। সরকারের উচিত সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।”
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য বিমানবন্দরে সেবার মান বাড়ানোর পাশাপাশি অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। প্রবাসীদের সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।


