আন্তর্জাতিক

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, বিশ্ব রাজনীতি এবং কমিউনিজম প্রসঙ্গে বক্তব্য তুলে ধরে ট্রাম্প বলেন, “আমরা এক দিনেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছি, আর ইরানকে খুব কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া।”

তিনি আরও বলেন, “আমরা তাদের খামেনির দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।”

আরও পড়ুন

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া খামেনির দাফনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই বিভাগের আরও খবর