প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান

বিজ্ঞাপন
ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইসমাইল বাকি বলেন, গত ১৭ জুন স্বাক্ষরিত ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা শুরু থেকেই সংকটে পড়ে। তার অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে আসছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। তার ভাষ্য, ওয়াশিংটন ইরানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নিরাপদ নৌপথ ব্যবহার না করে ভিন্ন পথে চলার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাসের কারণেই সমঝোতাটি এমনভাবে করা হয়েছিল, যাতে একতরফা ব্যাখ্যার সুযোগ না থাকে।

ইরানের অবস্থান তুলে ধরে বাকি বলেন, "প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি। যতদিন যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার ভঙ্গ করবে, ততদিন ইরানও নিজের দায়িত্ব পালন থেকে বিরত থাকবে।"

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, স্থাপনা ও লজিস্টিক অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তবে ইরান এ অঞ্চলের কোনো দেশের বিরুদ্ধে হামলা চালায়নি এবং ভবিষ্যতেও চালানোর পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত কথিত অপরাধের প্রমাণ আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক আইনের সব ধরনের পথ অনুসরণ করা হবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

এদিকে পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইসমাইল বাকি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

১৪ ঘণ্টা আগে
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

৪ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে