রোববার (৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব বলেন, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর বদ্ধপরিকর। তাই অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে কেউ অর্থ দাবি করলে কোনো ধরনের লেনদেন না করার অনুরোধ জানান তিনি।
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা, করদাতাদের সতর্ক করল এনবিআর
তিনি বলেন, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআর জানায়, সম্প্রতি প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে, তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতির প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।
আরও পড়ুন
সংস্থাটি স্পষ্ট করেছে, কর নথি অডিটের বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই জানানো হয়।
এনবিআর আরও জানায়, কর, ফি বা অন্য কোনো সরকারি পাওনা শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, নগদ, রকেট বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।
এ ধরনের সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়। সর্বশেষ গত ৩০ জুন ব্যক্তি শ্রে