বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হবে। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি শিশুর জন্মের সঙ্গে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের অনেক মানুষ এখনো পরিবেশ সুরক্ষার বিষয়ে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশ সচেতনতা বৃদ্ধিকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করেন প্রধানমন্ত্রী।
ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী পদক পান। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে অবদানের জন্য সম্মাননা পান মো. মনির হোসেন। গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য পদক দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. আব্দুস সালামকে।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট। এছাড়া পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।