সর্বশেষ
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, এফটিএ নিয়ে ইতিবাচক বার্তা মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো আয়াতুল্লাহ খামেনির দাফন পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তী অধিবেশনে বিল: আইনমন্ত্রী ইরানের হুমকির আশঙ্কায় কাতারের দেওয়া বিমান ব্যবহার করবেন না ট্রাম্প টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের, তবে তথ্য বলছে ভিন্ন কথা একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছিয়েছে, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রী

ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রী

ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রী
বসবাসের উপযোগী নগর হিসেবে ঢাকাকে গড়ে তুলতে সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবাই আন্তরিকভাবে কাজ করলে পরিবেশের বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।

বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হবে। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি শিশুর জন্মের সঙ্গে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের অনেক মানুষ এখনো পরিবেশ সুরক্ষার বিষয়ে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশ সচেতনতা বৃদ্ধিকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী পদক পান। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে অবদানের জন্য সম্মাননা পান মো. মনির হোসেন। গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য পদক দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. আব্দুস সালামকে।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট। এছাড়া পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

৩ ঘণ্টা আগে
যুগ্ম সচিব পদে একযোগে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

যুগ্ম সচিব পদে একযোগে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

৪ ঘণ্টা আগে
৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

৫ ঘণ্টা আগে
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৯ ঘণ্টা আগে
সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে