প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৫৭ হাজার ৯৬২ শিক্ষার্থী
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে মোট ৫৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষায় পাসের হার ২৬ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুন
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী রয়েছে।
এর মধ্যে ছাত্রদের ১৬ হাজার ৩৯৮ জন ট্যালেন্টপুলে এবং ১৯ হাজার ৪৯৪ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ১৬ হাজার ৫৬৭ জন ট্যালেন্টপুলে এবং ২৬ হাজার ৭৮৭ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করেছে।
যেভাবে ফল জানা যাবে
টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: DPE 123456
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে অনলাইনে ফলাফল দেখা যাবে।