সর্বশেষ
‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দুই দফা জানাজা শেষে সংসদ ভবন এলাকায় সমাহিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ বন্যার্তদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী ফুটবলের যে নিয়মে লাল কার্ড দেখলেন এমবোলো আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শোক সরকার বন্যাদুর্গতদের পাশে আছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৫৭ হাজার ৯৬২ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৫৭ হাজার ৯৬২ শিক্ষার্থী
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে মোট ৫৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ২৬ দশমিক ৪৮ শতাংশ। শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে মোট ৫৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি পরীক্ষায় পাসের হার ২৬ দশমিক ৪৮ শতাংশ

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী রয়েছে।

এর মধ্যে ছাত্রদের ১৬ হাজার ৩৯৮ জন ট্যালেন্টপুলে এবং ১৯ হাজার ৪৯৪ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ১৬ হাজার ৫৬৭ জন ট্যালেন্টপুলে এবং ২৬ হাজার ৭৮৭ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করেছে।

যেভাবে ফল জানা যাবে

টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: DPE 123456

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে অনলাইনে ফলাফল দেখা যাবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য

পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য

৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির পাশাপাশি আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির পাশাপাশি আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত

২ দিন আগে
চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

২ দিন আগে
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছিয়েছে, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছিয়েছে, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা

৩ দিন আগে
আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন

৩ দিন আগে
বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

৪ দিন আগে